সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুরে মাদক স¤্রাট সালাউদ্দিন গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর সীমান্তবর্তী এলাকার মাদক স¤্রাট সালাউদ্দিন (৩০) কে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার রাত ৮টার দিকে মনতলা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মঞ্জুর ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ধর্মঘর বাজার থেকে গ্রেফতার করেন। সে ধর্মঘর গ্রামের আব্দুর রহিমের পুত্র ও নোয়াপাড়া পল্লী বিদ্যুত জোনাল অফিসের ইলেক্ট্রিশিয়ান বলে জানা গেছে। পুলিশ জানায়, সে দীর্ঘদিন ধরে ইলেক্ট্রিশিয়ানপরিচয়সহ বিভিন্ন পরিচয়ে সীমান্ত দিয়ে মদ, গাঁজা, ফেনসিডিল, হেরোইনসহ বিভিন্ন মাদক মাধবপুরসহ বিভিন্ন জেলায় পাচার করে আসছে। তার বড় একটি সিন্ডিকেট রয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। সম্প্রতি এক কারারক্ষী ও এক নেতা বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার হলে তারা আদালতে সালাউদ্দিন তাদের গডফাদার মর্মে স্বীকারোক্তি দেয়। এ মামলায় সালা উদ্দিন আসামি। এ ছাড়াও তার বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
পুলিশ আরও জানায়, তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ শেষে আরও তথ্য উদঘাটন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com