রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বানিয়াচংয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৮৪ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ আপনার পুলিশ আপনার পাশে এই শ্লোগানকে সামনে রেখে বানিয়াচং থানা পুলিশ কর্তৃক ২নং বানিয়াচং উত্তর-পশ্চিম ইউনিয়ন পরিষদ ভবনের সামনে সোশ্যাল মিডিয়ায় গুজব, মিথ্যা প্রচার, সাইবার বুলিং, কিশোর গ্যাং, ও নারী প্রতি ডিজিটাল ভালোলেন্স বিরোধী বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় চেয়ারম্যন ওয়ারিশ উদ্দিন খান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসাইন, বীর মুক্তিযোদ্ধা সাবেক চেয়ারম্যান খায়দারুজ্জামান খান ধন মিয়া। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন অত্র বিট এর দায়িত্বপ্রাপ্ত এসআই সনজয় সিকদার ও ৩নং ইউনিয়নের চেয়ারমন্যা হাবিবুর রহমানসহ স্থানীয় ইউপি সদস্যবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে অত্র এলাকায় এলাকার আইন শৃংখলার রক্ষার্থে সোশ্যাল মিডিয়ায় গুজব, মিথ্যা প্রচার, সাইবার বুলিং, কিশোর গ্যাং, ও নারী প্রতি ডিজিটাল ভালোলেন্স, দাঙ্গা, মাদক, জুয়া, ইভটেজিং ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং আইন শৃংখলা রক্ষায় সকলের সহযোগীতা কামনা করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com