বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটের ছুরুক আলী মীরের জানাজায় হাজারো মুসল্লির ঢল

  • আপডেট টাইম বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০১ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌরসভার হাতুন্ডা গ্রামের (মীর বাড়ী নিবাসী) প্রবীণ মুরুব্বী আলহাজ্ব ছুরুক আলী মীর ইন্তেকাল করেছেন। ‘(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)’ উনার মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় বার্ধক্যজনিত কারণে তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মরহুমের জানাজার নামাজ মঙ্গলবার বাদ আছর চুনারুঘাট সদর ঈদগাহ ময়দানে অনুষ্টিত হয়। এ সময় জানাজা নামাজে অংশ গ্রহণ করেন- উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপি সদস্য সচিব আলহাজ্ব জিকে গউছ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, চুনারুঘাট পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ তাহির মিয়া মহালদার, চুনারুঘাটের সাবেক পৌর মেয়র নাজিম উদ্দিন শামছু, এডভোকেট এনামুল হক সেলিম, জেলা ড্যাবের সভাপতি ডাক্তার আহমদুর রহমান আব্দাল, এডভোকেট কামাল উদ্দিন সেলিম, তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, সৈয়দ মুশফিক আহমেদ, চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব কামরুল ইসলাম, সেক্রেটারি জামাল হোসেন লিটন, জাহাঙ্গীর আলম প্রমুখ। এছাড়াও তার জানাজা নামাজে হাজারো মুসল্লির ঢল নামে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তিনি মৃত্যুকালে ১ ছেলে ১ মেয়ে ও নাতি- নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। উল্লেখ, তিনি চুনারুঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মীর সিরাজ আলীর পিতা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com