শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

বানিয়াচংয়ে চোরাইকৃত মোটর সাইকেল উদ্ধার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৯৩ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং থানা পুলিশ অভিযান চালিয়ে চোরাইকৃত মোটর সাইকেল উদ্ধার করেছে। এ ঘটনায় মোটর সাইকেল চুরির অন্যতম সদস্য হবিগঞ্জ সদরের মাছুলিয়া এলাকার রমজান আলীর ছেলে নুরুল ইসলাম সুমন (১৯) নামে একজনকে গ্রেফতার করেছে বানিয়াচং থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই দিবাগত রাত অনুমান ১১ টা হইতে ২৪ জুলাই ভোর অনুমান ৫টার মধ্যে মধ্যে যেকোন সময় অজ্ঞাতনামা সংঘবদ্ধ চোরচক্র অত্র থানাধীন গ্যানিংগঞ্জ বাজার কমিটির সহ-সভাপতি মোঃ সাবাজুর রহমান ও তাহার ছোট ভাই তহিবুর রহমানদ্বয়ের ২টি মোটর সাইকেল নিজ বসত ঘরের বারান্দা হইতে চুরি করে নিয়ে যায়। উক্ত চুরির ঘটনায় বানিয়াচং থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়। এরই প্রেক্ষিতে ৭ সেপ্টেম্বর চুরি যাওয়া মোটর সাইকেলের মধ্যে ১টি মোটর সাইকেল উদ্ধারসহ মোটর সাইকেল চোর মোঃ নুরুল ইসলাম সুমন (১৯) কে গ্রেফতার করা হয়। আসামী নুরুল ইসলাম অত্র মামলার ঘটনায় বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসাইন’র সাথে আলাপকালে তিনি জানান, মোটর সাইকেল চুরির অন্যতম সদস্য নুরুল ইসলামকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনেক ক্লু পাওয়া গেছে। পুলিশ এ বিষয়ে অধিকতর তদন্ত সাপেক্ষে অন্যান্য মোটর সাইকেল চোরদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে বলেও তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com