বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

১৯ জনের হাতে চিকিৎসা সহায়তার চেক দিলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলায় বিভিন্ন অসুখে আক্রান্ত ১৯ জনকে সাড়ে ৯ লাখ টাকা সরকারি চিকিৎসা সহায়তা দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে প্রধান অতিথি হিসাবে চেক বিতরণ করেছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগী ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীরা এ সহায়তা পেয়েছেন।
সদর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পালের সভাপতিত্বে চেক হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইয়াছিন আরাফাত রানা, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধান প্রমুখ। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে হবিগঞ্জ সমাজসেবা অধিদপ্তর এই সহায়তা প্রদান করে। জনপ্রতি পঞ্চাশ হাজার টাকা করে পেয়েছেন উপকারভোগী নারী-পুরুষ ও শিশুরা। বছরজুড়ে দফায় দফায় এ কার্যক্রম অব্যাহত থাকছে বলে সংশ্লিষ্টরা জানান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করতে উপকারভোগীসহ সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন এমপি আবু জাহির।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com