শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

শহরে ট্রাক চাপায় এলজিডির ২ কর্মকর্তা গুরুতর আহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় ট্রাকের চাপায় একটি মোটর সাইকেল দুমড়ে মুচড়ে গেছে। এ সময় ওই মোটর সাইকেলে থাকা এলজিইডির দুই কর্মকর্তার হাত-পা ভেঙ্গে মচা হয়ে গেছে। পরে পলিথিন দিয়ে ওই অফিসের সাব স্টেশন ইঞ্জিনিয়ার নিউটন (৩৫) কে পলিথিন দিয়ে মুড়িয়ে ও তার সাথে থাকা গুরুতর আহত অবস্থায় ওই অফিসের সার্ভেয়ার আব্দুর রাজ্জাক (২৫) কে সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়। খবর পেয়ে বানিয়াচং উপজেলার নির্বাহী অফিসার ও এলজিইডি কর্মকর্তা হবিগঞ্জ সদর হাসপাতালে ছুটে আসেন। গতকাল সোমবার সন্ধ্যায় ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। জানা যায়, তারা দুইজনই বানিয়াচং উপজেলা এলজিইডি অফিসে কর্মরত। ওই সময় তারা ৪ কোটি টাকার একটি টেন্ডার নিয়ে জেলা এলজিইডি অফিসে যাচ্ছিলেন। পথিমধ্যে এ দুর্ঘটনা ঘটে। নিউটনের বাড়ি বরিশাল সদরে এবং রাজ্জাকের বাড়ি ঢাকার সাভারে। ওসি মাসুক আলী জানান, ট্রাক আটক করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com