বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

প্রেমিকের সন্ধানে নারায়ণগঞ্জের প্রেমিকা হবিগঞ্জে থেকে ফিরল নিরাশ হয়ে

  • আপডেট টাইম শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ প্রেমের টানে নারায়ণগঞ্জ থেকে প্রেমিকা হবিগঞ্জে প্রেমিকের সন্ধানে এসেও না পেয়ে নিরাশ হয়ে চলে গেছেন। এ ঘটনায় আলোচনার ঝড় বইছে। জানা যায়, একটি কোম্পানীর বিক্রয় প্রতিনিধি বকুল রায় (২৫) এর সাথে ফেসবুকে পরিচয় হয় নারায়ণগঞ্জ জেলার চাষাড়া এলাকার স্কুল শিক্ষিকা অমৃতা রাণীর সাথে। এক পর্যায়ে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বকুল অমৃতার বাসায় গিয়ে দাওয়াতও খায় তার বন্ধুদের নিয়ে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাদের মাঝে শারীরিক সম্পর্ক গড়ে উঠে। মাসখানেক আগে আশুগঞ্জ কালিমন্দিরে গিয়ে মালাবদল করে বিয়ে করে। এরপর থেকে বকুল তাকে এড়িয়ে যায় এবং অমৃতার ফোন রিসিভ করে না। গতকাল শুক্রবার বিকালে সে হবিগঞ্জ সদর হাসপাতালের সামনে এসে হাজির হয় এবং বকুলকে খুঁজতে থাকে। কিন্তু না পেয়ে সে কান্নাকাটি শুরু করে। এক পর্যায়ে উপস্থিত সাংবাদিক ও লোকজনকে এসব কথা জানায়। অবশেষে সে নোয়াহাটির ওই ডিষ্টিবিউটরের দোকানে গিয়ে হাজির হয়। তবে বকুলের দেখা সে পায়নি। এক পর্যায়ে রাতে সে চলে যায়। বকুল মার্কুলির বাসিন্দা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com