বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাহুবলে পুলিশের বিশেষ অভিযানে ৫ ওয়ারেন্টভূক্ত আসামী আটক

  • আপডেট টাইম শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৪২৯ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে পুলিশের বিশেষ অভিযানে ৫ ওয়ারেন্টভুক্ত আসামীকে আটক হয়েছে। গত শুক্রবার মধ্যরাতে উপজেলার কসবা করিমপুর ও হাসানপুর গ্রামে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হল-উপজেলার কসবা করিমপুর গ্রামের মৃত কোরবান উল্লার পুত্র নায়েব আলী (৫২), পুত্র মোঃ আলমগীর (১৯) ও স্ত্রী রোকেয়া বেগম (৪৫), হাসানপুর গ্রামের মৃত লোকমান মিয়ার পুত্র কুতুব উদ্দিন (৪৫) ও মৃত ইব্রাহীম মিয়ার পুত্র তাহির মিয়া (৫০)। পুলিশ সূত্র জানায়, ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশে শুক্রবার মধ্যে এসআই অলক বড়ুয়া, মনিরুজ্জামান, ফুয়াদ আহমেদ, ইদ্রিছ আলী, জসিম উদ্দিন, তোফায়েল আহমেদ, এএসআই আসকারুল ইসলাম, রাজু কান্তি দাশ, মিঠুন, রুহুল ও নিউটন বড়ুয়ার যৌথ নেতৃত্বে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ননজিআর- ৪০/২১, ধারা- ৫০৬ (২) এর ওয়ারেন্টভূক্ত আসামী মোঃ নায়েব আলী, মোঃ আলমগীর, রোকেয়া বেগম ও সিআর- ৩৪/২১ ৯(বাহু) এর ওয়ারেন্টভূক্ত আসামী কুতুব উদ্দিন ও তাহির মিয়াকে আটক করা হয়। বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রকিবুল ইসলাম খান জানান, বিশেষ অভিযানে আটককৃত ওয়ারেন্টভূক্ত আসামীদের কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামী আটকে অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com