বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

তেলিয়াপাড়া চা বাগান এলাকায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ বিক্রেতা আটক

  • আপডেট টাইম শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগান এলাকা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ মাইকেল (২০) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে বিজিবি। সে তেলিয়াপাড়া গ্রামের এক্কা মিয়ার ছেলে। গত (১ সেপ্টেম্বর) বুধবার দিবাগত রাত ৪টায় তাকে আটক করা হয়। বিজিবি সূত্র জানা যায়, আটককৃত মাদক ব্যবসায়ী মাইকেল উপজেলার সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন ধরে ফেন্সিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। বিষয়টি জানতে পেরে গতকাল উল্লেখিত সময় তেলিয়াপাড়া বিওপি’র হাবিলদার মোঃ সাইফুল ইসলাম এর নেতৃত্বে একটি টহল পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার তেলিয়াপাড়া বিওপি’র সীমান্ত পিলার ১৯৮১/এম এর অভ্যন্তরের তেলিয়াপাড়া চা বাগান এলাকা থেকে মাইকেলকে আটক করা হয়। এ সময় বিজিবি তার কাছ থেকে ৩০ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৬৯ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ ও ১ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com