শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার বানিয়াচঙ্গে জুলাই আন্দোলনে শহীদ ৯ জনের কবর জিয়ারত করেছেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব শহরে গ্যাসের চাপ কম দুর্ভোগে আবাসিক গ্রাহক নবীগঞ্জের সাংবাদিক গোলাম রাহমান লিমনের ডান হাত ও কোমরের সফল অস্ত্রোপচার শচীন্দ্র কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন বানিয়াচং-আজমিরীগঞ্জের সাবেক এমপি শরীফ উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত হবিগঞ্জ কালেক্টরেট চতুর্থ শ্রেণীর কর্মচারী কল্যাণ কেন্দ্রের ১৭ সদস্যের নতুন কমিটি গঠন বানিয়াচংয়ে কারিতাস বাংলাদেশের বন্যা পুনর্বাসন প্রকল্পের পরিচিতি সভা আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির উদ্যোগে মা সমাবেশ হবিগঞ্জ-লাখাই সড়কে সিএনজি উল্টে আহত ২

নবীগঞ্জের কৃতি সন্তান মোহাম্মদ মুফতি মিয়া টাওয়ারহ্যামলেটস-এর কাউন্সিলর নির্বাচিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ জুন, ২০১৪
  • ৪৮৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের কৃতি সন্তান মোহাম্মদ মুফতি মিয়া লন্ডনের টাওয়ারহ্যামলেটস-এর কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তিনি নবীগঞ্জ উপজেলার বাগাউড়া গ্রামের মৃত আলহাজ্ব মোহাম্মদ মদরিছ মিয়ার পুত্র এবং গত উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি, বড় ভাকৈর (পূর্ব) ইউপির সাবেক চেয়ারম্যান আক্তার মিয়া ছুবা’র চাচাতো ভাই। কাউন্সিলর মোহাম্মদ মুফতি মিয়া ৮ বছর বয়সে লন্ডন গমন করেন। সেখানেই বড় হন। তিনি লন্ডন সিটিতে পড়াশোনা করেন। এক পর্যায়ে ২০১০ সালে তিনি সেখানে প্রধান রাজনীতির সাথে যুক্ত হন। তিনি কাউন্সিলে মেয়র-এর কেবিনেট হিসেবে লাইসেন্সিং কমিটির সদস্য, স্ট্যান্ডার্ড এডভাইজারী কমিটির প্রধান সদস্য, ধর্মীয় শিক্ষা বিষয়ক স্ট্যান্ডিং এডভাইজারী কাউন্সিলর-এর দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও তিনি ব্রোমলি বাই বো হেল্থ সেন্টারের পেশেন্ট এ্যাকশন গ্র“প এর অন্যতম সদস্য। তিনি ২০০৯ সাল থেকে সেন্ট্রাল ফাউন্ডেশন সেকেন্ডারী গার্লস স্কুল এবং ওল্ডপ্যালেস প্রাইমারী স্কুলেরও গভর্ণরের দায়িত্ব পালন করছেন। নব নির্বাচিত কাউন্সিলর মোহাম্মদ মুফতি মিয়া সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের পাশাপশি যাতে কোরআন সুন্নাহ বিরোধী কোন কাজ না করেন তার জন্য সকলের দোয়া কামনা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com