শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার বানিয়াচঙ্গে জুলাই আন্দোলনে শহীদ ৯ জনের কবর জিয়ারত করেছেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব শহরে গ্যাসের চাপ কম দুর্ভোগে আবাসিক গ্রাহক নবীগঞ্জের সাংবাদিক গোলাম রাহমান লিমনের ডান হাত ও কোমরের সফল অস্ত্রোপচার শচীন্দ্র কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন বানিয়াচং-আজমিরীগঞ্জের সাবেক এমপি শরীফ উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত হবিগঞ্জ কালেক্টরেট চতুর্থ শ্রেণীর কর্মচারী কল্যাণ কেন্দ্রের ১৭ সদস্যের নতুন কমিটি গঠন বানিয়াচংয়ে কারিতাস বাংলাদেশের বন্যা পুনর্বাসন প্রকল্পের পরিচিতি সভা আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির উদ্যোগে মা সমাবেশ হবিগঞ্জ-লাখাই সড়কে সিএনজি উল্টে আহত ২

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকদের সংবর্ধনা দিয়েছে হবিগঞ্জ পৌরসভা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ জুন, ২০১৪
  • ৫২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ২০১৪ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র ছাত্রী, তাদের অভিভাবক ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে সংবর্ধনা দিয়েছে হবিগঞ্জ পৌরসভা। গতকাল সোমবার শহরের কিবরিয়া পৌর মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেয়র আলহাজ্ব জি কে গউছের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন বৃন্দাবন সরকারি কলেজ অধ্যক্ষ বিজিত কুমার ভট্টাচার্য্য, হবিগঞ্জ সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ জাহান আরা খাতুন ও জেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সংবর্ধনা কমিটির আহবায়ক কাউন্সিল সালমা আক্তার চৌধুরী। পরিচালনা করেন পৌর সচিব নুরে আজম বিন আক্তার। এতে পৌর এলাকার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৭০ জন এসএসসি জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রছাত্রী, তাদের অভিভাবক ও সংশ্লিস্ট শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ক্রেষ্ট ও উপহার সামগ্রী বিতরন করা হয়।
সভায় জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন বলেন- আজকের মেধাবী ছাত্রছাত্রীদেরকে এ দেশের ভবিষ্যত হাতছানি দিয়ে ডাকছে। তাই তাদেরকে ভাল রেজাল্ট করার পাশাপাশি সর্বক্ষেত্রে প্রকৃত মেধা অর্জন করতে হবে।
মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেন- আমি এবং আমার পরিষদ দায়িত্ব নেয়ার পর চেষ্টা করেছি গতানুগতিক ধারা থেকে বেড়িয়ে এসে জনসেবার মান বৃদ্ধি করার। এরই ধারাবাহিকতায় কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধণা অনুষ্ঠানের আয়োজন করেছি। তিনি বলেন- হবিগঞ্জ পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতি বছর ছাত্র ছাত্রীরা কৃতিত্বপূর্ণ ফলাফল করছে। এই ছাত্র ছাত্রীদেরকে প্রতি বছর হবিগঞ্জ পৌরসভার পক্ষ থেকে সংবর্ধণা দেয়া শুরু করেছি। পাশাপাশি অভিভাবক ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদেরকেও প্রতি বছর সংবর্ধণা দেয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com