বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাহুবলে একই মঞ্চে নবাগত ও বিদায়ী ওসির সংবর্ধনা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ৪৯১ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে একই মঞ্চে বিদায়ী অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামানকে সংবর্ধনা ও নবাগত অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম খানকে বরণ করা হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ৮টায় বাহুবল মডেল থানা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাহুবল সার্কেলের সহকারি পুলিশ সুপার আবুল খয়ের-এর সভাপতিত্বে ও এসআই হাসানুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদায়ী অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান, নবাগত অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম খান, পুলিশ পরিদর্শক (তদন্ত) আলমগীর কবীর, পুটিজুরী তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাইফুল ইসলাম, বাহুবল মডেল প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর, এসআই অলক বড়ুয়া, মোঃ ইদ্রিছ আলী, জসিম উদ্দিন, এএসআই রাজু কান্তি দাশ, আশকারুল ইসলাম, কনস্টেবল জেবা আক্তার, সুধাংশু দাশ। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা তাজুল ইসলাম, গীতা পাঠ করেন এএসআই রাজু কান্তি দাশ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ বিদায়ী ওসি মোহাম্মদ কামরুজ্জামানের হাতে ক্রেষ্ট তোলে দিয়ে বিদায় জানান এবং নবাগত ওসি মোঃ রকিবুল ইসলাম খানের হাতে ফুল তুলে দিয়ে বরণ করেন। উল্লেখ্য, মোহাম্মদ কামরুজ্জামান বদলীজনিত কারণে বাহুবল মডেল থানা থেকে মৌলভীবাজার জেলায় বদলী হয়েছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com