বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

আজমিরীগঞ্জে উপজেলা প্রশাসনের শ্রদ্ধা ও পুষ্পস্তব অর্পন ও সভা

  • আপডেট টাইম সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ২৬৮ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শোক দিবসে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পন ও বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। শ্লোগানে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণীত হয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যেতে হবে। যার যার অবস্থান থেকে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার দায়িত্ব পালন করতে সকলের প্রতি আহব্বান জানান ইউএনও সুলতানা সালেহা সুমি। তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাংলাদেশ ২০৪১ সালে একটি উন্নত রাষ্ট্রে পরিনত হবে। প্রধানমন্ত্রীর এ স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে আমাদের সবাইকে সম্মিলিতভাবে দেশের উন্নয়নের জন্য কাজ করে যেতে হবে। আলোচনা সভা শেষে চিত্রাক্ষন প্রতিযোগীতা ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরন ও অসহায় বাউল শিল্পীদের আর্থিক সহযোগিতা ও অসহায় পরিবারের মাঝে ত্রান বিতরন করেন। গতকাল রবিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নির্বাহী অফিসার সুলতানা সালেহা সুমির সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলমের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অথিতি ছিলেন উপজেলা চেয়ারম্যান মর্ত্তুজা হাসান। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজীব, সীমা রাণী সরকার, এসিল্যাল্ড শফিকুল ইসলাম, ওসি নুরুল ইসলাম, পিআইও মোহাম্মদ আলী, এএবিসি সরকারী হাই স্কুলের প্রধান শিক্ষক আহসান মোস্তফা, মহিলা বিষয়ক কর্মকর্তা কোহেলি সরকার, প্রেসক্লাবের সভাপতি শেখ আমির হামজা, কৃষি অফিসার মোস্তাফিজুর রহমান, সাংবাদিক বি,কে ব্যানার্জী, মিজানুর রহমান মিজান, কনোজ ব্যানার্জী, শিহাব উদ্দিন প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com