মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শ্রীমঙ্গলে শোক দিবসে বিজিবির বন্যাঢ্য অয়োজন

  • আপডেট টাইম সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ৩০৯ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল প্রতিনিধি ॥ মৌলভীবাজারে শ্রীমঙ্গলে ত্রান বিতরণ, স্বরণসভা, গাছের চারা বিতরণ ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে বিজিবি শ্রীমঙ্গল সেক্টর ও বিজিবি শ্রীমঙ্গল ব্যাটালিয়ান। রবিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় শ্রীমঙ্গল বধ্যভূমিতে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বিজিবি শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্ণেল তুহিন মোহাম্মদ মাসুদ বিপিএমজি। এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত প্ররিচালক মাহফিজুর রহমানসহ অনান্য কর্মকর্তারা। এ ছাড়াও সেক্টরের ভিতরে আয়োজন করা হয়, কোরান খতম, বিশেষ মোনাজাত, বঙ্গবন্ধুর ভাষণের অডিও ও ভিডিও সৈনিকদের মধ্যে প্রদর্শন। পরে বেলা ১২ টায় শ্রীমঙ্গল বর্ডার গার্ড স্কুল প্রাঙ্গনে ৪৬ বিজিবি শ্রীমঙ্গল ব্যাটালিয়নের উদ্যোগে ত্রান বিতরণ কার্যক্রমের উদ্যোধন করেন বিজিবি শ্রীমঙ্গল ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্ণেল মাহবুবুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বিজিবি শ্রীমঙ্গল ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো: শাহজাহানসহ অনান্য কর্মকর্তারা। সদর দপ্তরসহ বিভিন্ন বিওপিতি তিনদিন ব্যপী বিভিন্ন কার্যক্রম অভ্যাহত থাকবে বলে জানান, বিজিবি শ্রীমঙ্গল ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো: শাহজাহান।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com