বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে প্রথম দিনে ৮ হাজার ৪শ জনকে করোনা ভ্যাক্সিন প্রদান

  • আপডেট টাইম রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ৫৬৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ সরকারী নির্দেশ মোতাবেক সারাদেশের ন্যায় নবীগঞ্জ উপজেলার ১৩ টি ইউনিয়ন ও একটি পৌরসভার কেন্দ্র অত্যন্ত সৃশৃঙ্খলভাবে করোনা ভ্যাক্সিন গ্রহণ কার্যক্রম ৭ আগস্ট শনিবার সকাল ৯ টা থেকে শুরু হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে ঐ দিন বিকাল ৪টা পর্যন্ত করোনা প্রতিষেধক ভ্যাক্সিন টিকা প্রদান করা হয়েছে। নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভা মিলে ১৪ টি কেন্দ্রে মোট ৮ হাজার ৪’শ জনকে করোনা ভ্যাক্সিন প্রদান করার টার্গেট ছিল। স্বাস্থ্য বিধি মেনে বৈশ্বিক মহামারী করােনা ভাইরাস প্রতিষেধক ভ্যাক্সিন টিকা নিতে মানুষের ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। নবীগঞ্জ সদরের জে, কে মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পৌরসভার ৬ শত এবং সদর ইউনিয়ন এর ৬ শত মিলে মোট ১ হাজার ২শ পুরুষ মহিলা ভ্যাক্সিন টিকা গ্রহন করেন। গতকাল শনিবার সকালে জে, কে উচ্চ বিদ্যালয় কেন্দ্রসহ বিভিন্ন কেন্দ্র টিকা কার্য্যক্রম পরিদর্শন করেন, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন, নবীগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল, পৌরসভার সহকারী প্রকৌশলী ভবি মজুমদার, পৌর কাউন্সিলর আব্দুস ছোবান, যুবরাজ গোপ, ফজল আহমদ চৌধুরী, বিএনপি নেতা যোশেফ বখত চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী, প্রধান শিক্ষক প্রজেশ রায় নিতন, মহিলা কাউস্নিলর পূর্নিমা রানী দাশ, বাবলু দাশ প্রমুখ। ভ্যাক্সিন কার্য্যক্রমে স্বেচ্ছাসেবক, স্বেচ্ছাসেবী সংগঠন একমুঠো হাসি সহ অনাান্য স্বেচ্ছাসেবকগন সহযোগিতা করেন। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ জানান, সরকারী বিধি মোতাবেক খুব সুন্দর পরিবেশে নবীগঞ্জে ভ্যাক্সিন প্রদানের লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হয়েছি। আমাদের টার্গেট ছিল ১৪ টি কেন্দ্রে মোট ৮ হাজার ৪ শত ভ্যাকাসিন প্রদান। এর মধ্যে ৮ হাজার ৩ শত ৯০ জনকে ভ্যাকাসিন প্রদান করা হয়েছে। অর্জনের হার ৯৯.৮৭%।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com