সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাস চালকের মৃত্যু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ৩২৫ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ বিদ্যুৎপৃষ্ট হয়ে সুমন দাশ (৩০) নামের এক বাস চালকের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃত সুমন দাশ কালিয়াভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি গ্রামের সঞ্জয় দাশের পুত্র। সে পৌর এলাকার গয়াহরি গ্রামের বিজয় রায়ের মিনি বাস গাড়ি চালক ছিল। করোনাকালীন সময়ে বাস বন্ধ থাকায় বুধবার দুপুরে পৌর এলাকার ছালামতপুর বাসস্ট্যান্ডে তার গাড়ীটিতে কাজ করার সময় বিদ্যুৎ পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌর এলাকার ছালামতপুর বাস টার্মিনালে নষ্ট বাসটি ওয়ালডিং মেশিন দ্বারা মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশের সাব ইন্সেপেক্টর সুচরিত দাশ লাশটির সুরতহাল রিপোর্ট তৈরি করে হবিগঞ্জ মর্গে প্রেরন করেছেন। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com