বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জ ইউএনও’র বাসার গার্ড গাঁজাসহ র‌্যাবের হাতে আটকের ঘটনায় আনসার ও ভিডিপির নিন্দা

  • আপডেট টাইম শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ৫৫৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জের রুস্তমপুর টোল প্লাজায় একটি প্রাইভেট কার থেকে ৫০ কেজি গাজাঁসহ আনসার ভিডিপি’র এপিসি ও নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এর বাসার নিরাপত্তাকর্মী জুয়েলসহ ৩ জন আটকের ঘটনায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে নিন্দা এবং তদন্ত সাপেক্ষে এপিসি জুয়েল মিয়ার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বুধবার দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস সহ স্থানীয় ও জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশ হলে কর্তৃপক্ষের নজরে আসে।
এ ব্যাপারে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল আউয়াল তার লিখিত বক্তব্যে বলেছেন, নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার-এর সার্বক্ষণিক নিরাপত্তায় নিয়োজিত অঙ্গীভূত আনসার সদস্য এপিসি মোঃ জুয়েল মিয়া (৮৯৪২), পিতা-মোঃ মর্তুজ আলী গ্রাম-নুরপুর, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ বিগত ২০/০৭/২০২১ ইং তারিখে গাঁজাসহ র‌্যাবের হাতে আটক হওয়ার খবর পাওয়া যায়। ওই দিন সকালে এপিসি মোঃ জুয়েল মিয়া ইউএনও ও উপজেলা আনসার ও ভিডিপি অফিসার (ভারপ্রাপ্ত) এর অনুমতি ব্যতিত উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন (আনসার ক্যাম্প) ত্যাগ করে। এটা তার ব্যক্তিগত অপরাধ। এ বিষয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বা প্রশাসন দায় নিবে না। তিনি জানান, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এ ঘটনার তীব্র নিন্দা জানান। তদন্ত সাপেক্ষে এপিসি মোঃ জুয়েল মিয়ার বিরুদ্ধে বাহিনীর পক্ষ হতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com