বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু আজমিরীগঞ্জে কুশিয়ারা নদীর গর্ভে বিলিন হয়ে যাচ্ছে শাহনগর হবিগঞ্জ কারাগার পরিদর্শন করেছেন জেলা জজ দরিদ্র-অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা নিশ্চিতের উপর গুরুত্বারোপ অলিপুর চেকপোস্টে ১৪শ কেজি ফুসকা জব্দ ॥ ট্রাকসহ আটক ৪ পূবালী ব্যাংক পিএলসি’ সিএমএসএমই ঋণ গ্রাহক শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত নবীগঞ্জে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বাড়িঘর ভাংচুর মাধবপুরে ডিবির অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার ॥ আটক ১ জেলা আইনজীবি সহকারি সমিতির নির্বাচন সম্পন্ন নবীগঞ্জের দিনারপুরে আন্ডারপাস নির্মানের দাবিতে মানববন্ধন দুর্দিনে চা-শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার সৈয়দ শাফকাতের

বানিয়াচঙ্গের হত্যা মামলার পলাতক আসামী তাজেল শ্রীমঙ্গলে গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ২১ জুন, ২০১৪
  • ৪৪৪ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং থানা পুলিশ অভিযান চালিয়ে হত্যা মামলার আসামীকে গ্রেফতার করেছে। গতকাল থানার এসআই ডিএম এ মজিদ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার ফুলবাড়িয়া এলাকায় শ্রীমঙ্গল থানা পুলিশের সহযোগিতায় ওই এলাকায় অভিযান চালিয়ে মক্রমপুর ইউনিয়নের দক্ষিন সাঙ্গর গ্রামের মৃত আব্দুল হেকিম মিয়ার ছেলে একই গ্রামের সোমান মিয়া হত্যা মামলার অন্যতম পলাতক আসামী তাজেল মিয়াকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ মে পূর্ব বিরোধ এর জের ধরে তাজেল মিয়া গংরা একই গ্রামের সোমান মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে রক্তাক্ত জখম করে। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। পরবর্তীতে তার ছেলে জুনাহিদ মিয়া বাদী হয়ে বানিয়াচং থানায় ১৭ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করে। মামলা নং-১৫ তাং-১১-৫-১৪ ইং।
উল্লেখ্য ইতিপূর্বে এ মামলার আরো ২জন আসামী কে গ্রেফতার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com