বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

এক অসহায় মুক্তিযোদ্ধার স্ত্রীকে পুনাক’র সেলাই মেশিন প্রদান

  • আপডেট টাইম শনিবার, ২১ জুন, ২০১৪
  • ৪৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), হবিগঞ্জ এর উদ্যোগে অসহায় এক মুক্তিযোদ্ধার স্ত্রীকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার বেলা সাড়ে ৪টায় হবিগঞ্জ সদর থানা এলাকায় পুনাক কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অ্যাডভোকেট মোহাম্মদ আলী পাঠান। বিশেষ অতিথি ছিলেন- সহকারী পুলিশ সুপার (দক্ষিণ) মোজাম্মেল হক ও সহকারী পুলিশ সুপার (উত্তর) নাজমুল হাসান এর স্ত্রী উম্মে আরেফিন। এতে সভাপতিত্ব করেন- পুলিশ সুপার কামরুল আমীন এর স্ত্রী পুনাক হবিগঞ্জ এর সভাপতি তানিয়া আরাফাত। অনুষ্ঠানে অতিথিবৃন্দ মুক্তিযোদ্ধা নুরুল হক টেনুর স্ত্রী রুমা আক্তারের হাতে একটি সেলাই মেশিন তুলে দেন। এ সময় হবিগঞ্জ জেলায় কর্মরত পুনাক সদস্যগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com