বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

লাখাইর শিবপুরে জুনিয়র স্কুলের জায়গায় জোরপূর্বক মাদ্রাসা নির্মাণ ॥ উত্তেজনা

  • আপডেট টাইম রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ৩৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার শিবপুর গ্রামে শিবপুর জুনিয়র স্কুলের জায়গায় জোরপূর্বক কওমী মাদ্রাসা নির্মাণ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্কুলের বাউন্ডারী ভেঙ্গে সেখানে কওমী মাদ্রাসার ঘর তৈরি করছেন গ্রামের মাওলানা ফরিদ মিয়া, বাতেন মিয়া সালাম চৌধুরী, লায়েছ মিয়া ও সেলিম মিয়ার নেতৃত্বে একদল লোক। স্থানীয়রা অভিযোগ করছেন স্কুলের ভবনটিও ভেঙ্গে ফেলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। স্থানীয় সূত্রে জানায়, ১৯৯৮ সালে শিবপুর গ্রামবাসী সরকারী ভূমিতে শীবপুর জুনিয়র স্কুলটি প্রতিষ্ঠা করেন। পরে সেখানে সরকারী অনুদানও আসে। কিন্তু ২০০৪ সালে বন্যায় স্কুলটি ক্ষতিগ্রস্থ হলে এর কার্যক্রম বন্ধ হয়ে যায়। ২০০৮ সালে স্কুলের কিছু যায়গায় গ্রামের কয়েকজন মৌলানা একটি কওমী মাদ্রাসা নির্মাণ করেন। কিন্তু কয়েকদিন পূর্বে তারা স্কুলটিকে নিশ্চিহ্ন করার উদ্যোগ নিয়ে সেখানে বাউন্ডারী নির্মাণ কাজ শুরু করেন এবং স্কুলের ভবনটিও ভেঙ্গে ফেলার উদ্যোগ নেন। এ ব্যাপারে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। শীবপুর গ্রামের রাশেদ মিয়া জানান, স্কুলটিকে রক্ষার জন্য গ্রামবাসী ঐক্যবদ্ধভাবে প্রশাসের নিকট আবেদন করার জন্য স্বাক্ষর দিয়েছেন। মৌখিকভাবে কাজ বন্ধ করার জন্য বললেও যারা কাজ করাচ্ছেন তারা এতে কর্ণপাত করেননি। মাদ্রাসার সাথে জড়িত কারও সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং জানান, বিষয়টি আমার জানা নেই। আমি শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি দেখার জন্য নির্দেশ প্রদান করব।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com