সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

চুনারুঘাট প্রেসক্লাবের উদ্যোগে আশ্রয়ন প্রকল্পের বাসগৃহ পরিদর্শন ও সৌন্দর্য্যবর্ধনে বৃক্ষরোপণ

  • আপডেট টাইম শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ৪৪৮ বা পড়া হয়েছে

চুনারুঘাট সংবাদদাতা ॥ চুনারুঘাট প্রেসক্লাবের উদ্যোগে ইকরতলি আশ্রয়ন প্রকল্পের বাসগৃহ পরিদর্শন ও আশ্রয়ণের সৌন্দর্য্যবর্ধনে আশ্রয়ন এলাকায় বৃক্ষরোপণ করা হয়েছে।
গতকাল (১৫ জুলাই) বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাবের সভাপতি মো; কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো: জামাল হোসেন লিটনের নেতৃত্বে চুনারুঘাটের কর্মরত সাংবাদিকগণ ইকরতলি আশ্রয়নের পরিদর্শন করে আশ্রয়ণে প্রায় দুই শতাধিক বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্রপাল, গাজিপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইকরতলী আশ্রয়নের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হুমায়ুন কবির খান, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মো: কামরুল ইসলাম, সহ-সভাপতি মহিদ আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক মো: জামাল হোসেন লিটন, সাংবাদিক ওয়াহিদুল ইসলাম জিতু, সুলতান খান, ইসমাইল হোসেন বাচ্চু, আব্দুর রাজ্জাক রাজু, শেখ হারুন, খন্দকার আলাউদ্দিন, এসআর রুবেল মিয়া, আব্দুল জাহির মিয়া, শংকর শীল প্রমুখ। পরে ভূমিহীন ও গৃহহীন ‘ক’ শ্রেণীর পরিবারের জন্য নির্মিত বাসগৃহ পরিদর্শন এবং তাদের বাসগৃহের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন। উপকারভোগীগণ জানান, তারা শান্তিপূর্ণভাবে প্রধানমন্ত্রীর উপহারের ঘরে বসবাস করছেন, তাদের কোনরূপ সমস্যা এই মুহূর্তে নেই। ইতোমধ্যে আশ্রয়নের বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে। পূর্বের ছয়টি নলকূপের সাথে আরও দশটি গভীর নলকূপ স্থাপনের কাজ চলমান রয়েছে। উক্ত আশ্রয়নের পানি ও বিদ্যুতের কোনরূপ সমস্যা নেই এবং প্রকল্প ব্যবস্থাপনা কমিটির সভাপতি গাজীপুর ইউনিয়ন এর চেয়ারম্যান হুমায়ুন কবির খান সহ অন্য সদস্যদের নিয়ে নিয়মিত প্রকল্পের উপকারভোগীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। সে সাথে প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তাগণ প্রতিনিয়ত প্রকল্প স্থলে উপস্থিত হয়ে প্রকল্প স্থলকে আরো সুন্দর করে সাজাতে এবং প্রকল্পের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে কর্মকা- পরিচালনা করছেন। সকল বাসগৃহ সঠিকভাবে নির্মিত হয়েছে বলে পরিদর্শনকালে উপকারভোগীরা প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ূ কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com