বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে এমপি মিলাদ গাজী প্রধানমন্ত্রীর উপহার তোলে দিলেন পত্রিকার হকার ও সাংস্কৃতিক শিল্পীদের হাতে

  • আপডেট টাইম বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ৬৭৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার নগদ ৫শ টাকা করে সাংস্কৃতিক সংগঠনের শিল্পী ও পত্রিকার হকারদের হাতে তোলে দিলেন সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা হলরুমে উক্ত প্রনোদনা প্রধান করা হয়। জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহামারি করোনার কারনে ক্ষতিগ্রস্থ দু:স্থ মানুষের মাঝে সারাদেশে প্রনোদনা উপহার দিচ্ছেন। তার অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার শেখ মহিউদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, পৌর যুবলীগৈর যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব প্রমূখ। এছাড়া সাংস্কৃতি সংগঠন ও প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি পত্রিকা হকার ও সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের মাঝে নগদ প্রনোদনা বিতরণ করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com