বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

হবিগঞ্জের নবাগত এসপিকে প্রবেশ মুখে ফুল দিয়ে বরণ করলেন মাধবপুর থানার ওসি

  • আপডেট টাইম সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ৩৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার এস এম মুরাদ আলী হবিগঞ্জ এসে পৌঁছেছেন। গতকাল রবিবার (১১ জুলাই) মাধবপুর উপজেলায় এসে পৌঁছলে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক ও (তদন্ত) ওসি মোঃ আমিনুল ইসলামসহ মাধবপুর থানার কর্মরত পুলিশ সদস্যরা নবাগত এসপিকে ফুল দিয়ে অভিনন্দন ও স্বাগত জানান। এ সময় নবাগত এসপি এসএম মুরাদ আলী জানান, আমি হবিগঞ্জ জেলার সকলকে নিয়ে সরকারি আইন অনুযায়ী মাঠে কাজ করবো। যাকে যেভাবে আইনি সহযোগিতা করা দরকার সেভাবে করবো এবং মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ ও গড়ে তুলবো। এদিকে গতকাল রবিবার সন্ধ্যায় হবিগঞ্জ সার্কিট হাউজে এসে তিনি বিশ্রাম নেন। তখন হবিগঞ্জ জেলার দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপারগণ ও সকল থানার ওসি সৌজন্য সাক্ষাত করেন এবং ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। আজ সোমবার তিনি দায়িত্ব নিতে পারেন বলে জানা গেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com