বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

হবিগঞ্জ পৌর মেয়রের উদ্যোগে কর্মহীন ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৪৮০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমের উদ্যোগে শহরের নিজ উদ্যোগে শহরের চৌধুরী বাজার হরিজন সম্প্রদায়, রাজনগর হরিজন পল্লী, শ্মশানঘাট এলাকার হরিজন সম্প্রদায়, গার্নিংপার্ক, বাতিরপুর, নোয়াহাটি সহ বিভিন্ন এলাকায় করোনা মহামারীতে ক্ষতিগ্রস্থ, অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। গতকাল রাতে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে কর্মহীন ও অসহায় মানুষের খাদ্য সামগ্রী বিতরণ করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল-চাল, ডাল এবং আলু। বিতরণকালে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ময়েজ উদ্দিন শরিফ, সভাপতি হবিগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন শাকিল চৌধুরী, ৭নং ওয়ার্ড কাউন্সিলর শাহ সালাউদ্দিন টিটু, ১, ২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর প্রিয়াঙ্কা সরকার, জেলা যুবলীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মইন উদ্দিন চৌধুরী সুমন, তরুণ সমাজ কর্মী রেড ক্রিসেন্ট হবিগঞ্জ ইউনিটের যুব প্রধান আশীষ কুমার কুরি এবং রেড ক্রিসেন্ট হবিগঞ্জ ইউনিটের সাবেক যুব প্রধান পঙ্কজ কান্তি দাস পল্লব। মেয়র আতাউর রহমান সেলিম বলেন, “করোনা মহামারীতে দিনমজুর ও খেটে খাওয়া মানুষেরাই সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্থ। তাই এই মহামারীর শুরু থেকেই আমরা হবিগঞ্জের চৌধুরী বাজার হরিজন সম্প্রদায়, শায়েস্তানগর রবিদাস সম্প্রদায়, রাজনগর হরিজন সম্প্রদায়, গুসাই নগর ঋষি সম্প্রদায় এবং চৌধুরী বাজার হরিজন এবং মাস্টার কোয়ার্টার হরিজন সম্প্রদায় সহ বিভিন্ন এলাকায় করোনা মহামারীতে ক্ষতিগ্রস্থ অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। করোনা মহামারীর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ক্ষতিগ্রস্থ, কর্মহীন ও অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করছি। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল-চাল, ডাল এবং আলু।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com