বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মাধবপুর উপজেলা কোয়ার্টারে গ্যাসের ভুতুরে বিল ॥ কর্মকর্তারা ক্ষুব্ধ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ জুন, ২০১৪
  • ৫৯৪ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা কমপ্লেক্স কোয়ার্টারের বাসাতে গ্যাসের চুলা না জ্বালিয়েও ভুতুরে বিল পরিশোধ করতে হচ্ছে কর্মকর্তাদের। ক্ষুব্ধ হয়ে বিল পরিশোধ না করার সিদ্ধান্ত নিয়েছে অনেক কর্মকর্তা। অনুসন্ধানে জানা যায়-মাধবপুর উপজেলা পরিষদের কর্মকর্তাদের জন্য নির্মিত উপজেলা কোয়ার্টারে জালালাবাদ গ্যাস কোম্পানী প্রাঃ লিঃ এর আওতায় ৪৩টি ইউনিটের মধ্যে ২১টি একক এবং ২২টি দ্বৈত গ্যাসের চলা স্থাপন করা হয়। বিল পরিশোধের জন্য একটি সেন্ট্রাল মিটার স্থাপন করা হয়। এর মধ্যে মাত্র কয়েকজন কর্মকর্তা পরিবার পরিজন নিয়ে বসবাস করে। অন্যরা ব্যাচেলর হিসেবে বসবাস করছে। ফলে অধিকাংশ বাসায় গ্যাসের চুলা ব্যবহার হয়না। তবু তাদের গ্যাসের বিল পরিশোধ করতে হয়। এ নিয়ে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় প্রায়ই কর্মকর্তারা ক্ষোভ প্রকাশ করে থাকেন। এ ব্যাপারে বাসা বরাদ্দ কমিটির সাধারণ সম্পাদক উপজেলা প্রকৌশলী আহম্মেদ তানজিলউল্লা সিদ্দিকী জানান-গত মে মাসে গ্যাসের বিল এসেছে প্রায় ৫৯ হাজার টাকা যা প্রতিটি পরিবারকে ১৪ শ টাকা করে পরিশোধ করতে হবে। কিন্তু অনেকেই তো গ্যাসের চুলা ব্যবহার করে না তবু এতো টাকা বিল পরিশোধ করতে হয়। তাই আমরা দীর্ঘদিন ধরে মিটিংয়ে বলে আসছি প্রত্যেক বাসায় সাব মিটার বসানোর জন্য। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। ইচ্ছার বিরুদ্ধে অতিরিক্ত টাকা পরিশোধ করতে হচ্ছে। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আকিবউদ্দিন জানান-বর্তমান সময়ে বেতনের টাকা দিয়ে সংসার চালানোই কষ্টকর তার উপর গ্যাসের অতিরিক্ত বিল প্রদান এ যেন মরার উপর খরার ঘাঁ। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি বলেন আমি তো কেবল মাত্র কিছুদিন হয় যোগদান করেছি। কিভাবে এ সমস্যার সমাধান করা যায় তা নিয়ে সবার সাথে পরামর্শ করে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com