বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

শ্রীমঙ্গলে ১ পা ও ২ হাতের পর এবার মিললো মস্তকবিহীন দেহ

  • আপডেট টাইম বুধবার, ২৩ জুন, ২০২১
  • ৫৮৩ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পা, উরু ও হাত এর কাটা অংশ পাওয়ার একদিন পর মিলেছে শরীর। তবে মাথা মিলেনী। মাথা খুজে বের করতে পুলিশ বিভিন্ন জায়গায় খুজ করে বেড়াচ্ছে। গতকাল মঙ্গলবার ৯ টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের বৌলাছড়া এলাকা থেকে দেহের অংশটি উদ্ধার করে পুলিশ। এর আগে গতকাল সোমবার সকালে মির্জাপুর ইউনিয়নের যাত্রাপাশা দক্ষিণ পাচাউন গ্রামে একটি মুখি খেতে একটি কাটা পা ও উরু পাওয়া যায়। পরে আশপাশ এলাকা খুজ করে অর্ধ কিলোমিটার দূরে দুটি বাশ ঝাড়ে দুটি কাটা হাত উদ্বার করে পুলিশ। শ্রীমঙ্গল থানার উপ পুলিশ পরিদর্শক কাশী চন্দ্র শর্মা বলেন, সকাল বেলা গরু নিয়ে এক নারী বৌলাছড়ার ঝোপঝাড়ের দিকে গেলে একটি বস্তা দেখতে পায়।এবং সেখান থেকে গন্ধ বের হচ্ছিলো। পরে সে পুলিশেকে খবর দেয়। এই জায়গা টি গতকালের মুখি খেত থেকে প্রায় আধাকিলোমিটারের দূরত্বে। শ্রীমঙ্গল থানা ওসি আব্দুস ছালেক জানান, মঙ্গলবার সকালে পূর্বের ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে উত্তর বৌলাছড়ার নির্জন পাহাড়ি এলাকায় মৃতের শরীরের গলা থেকে কোমরের অংশ পাওয়া যায়। শরীরের বাকী অংশগুলো সন্ধানে পুরো এলাকায় তল্লাশি চালানো হচ্ছে বলে জানান তিনি এবং সেখান থেকে আলামত গুলো সংগ্রহ করে বডি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com