শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

হবিগঞ্জে করোনায় একজনের মৃত্যু

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ৬৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে করোনায় নূরুন্নবী চৌধুরী (৬০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে তিনি সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত ব্যক্তি হবিগঞ্জ শহরের সার্কিট হাউজ রোড এলাকার বাসিন্দা। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত মোট ১৯ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল জানান, গত ৫ জুন নমুনা পরিক্ষায় নূরুন্নবী চৌধুরীর করোনা পজেটিভ আসে। এরপর থেকে তিনি চিকিৎসাধীন আছেন। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে সিলেটে একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার তিনি মারা যান। এখন পর্যন্ত জেলায় করোনা রোগী সনাক্ত হয়েছেন ২ হাজার ৫৮৭ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৯০ জন।
তার পারিবারিক সূত্রে জানা গেছে, নূরুন্নবী চৌধুরীর বাড়ি চুনারুঘাট উপজেলার রাণীগাঁও এলাকায়। রাণীগঁাঁও ইউনিয়ন পরিষদ মাঠে বাদ মাগরিব তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com