স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় সড়কে থ্যাই এলুমিনিয়াম ব্যবসায়ী আব্দুস সালাম ওরফে মোস্তফার বিরুদ্ধে দশম শ্রেণীর ছাত্রী ইভটিজিংয়ের অভিযোগ ওঠেছে। এ ঘটনা গা ঢাকা দিয়েছে ব্যবসায়ী মোস্তফা। সোমবার (২১ জুন) বিকালে ওই ছাত্রীর বাবা মনজুব উল্লাহ বাদী হয়ে শায়েস্তাগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর আগে রবিবার সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় সড়কে এঘটনাটি ঘটে। মোস্তফা উপজেলার লাদিয়া গ্রামের আব্দুল মন্নাফের পুত্র। জানা যায়, মহলুল সুনাম গ্রামের মনজুব উল্লাহর দশম শ্রেণীতে পড়ুয়া মেয়ে স্কুলে আসা যাওয়ার পথে স্কুল রোডে ব্যবসায়ী আব্দুস সালাম মস্তফা বিভিন্ন সময়ে উত্যক্ত করত। গত রবিবার সন্ধ্যায় ওই ছাত্রী তার বড় বোন সহকারে বাজার থেকে প্রয়োজনীয় কেনা কাটা শেষে বাড়ী ফেরার পথে দুই বোনকে বিভিন্ন ইঙ্গিতে অশ্লিল কথা বার্তা শুনায়। এক পর্যায়ে হাত ধরে টানাটানি করে কুপ্রস্তাব দেয়। এ সময় দুই বোনের শোরচিৎকারে আশপাশের মানুষ এগিয়ে আসলে আব্দুস সালাম মস্তুফা পালিয়ে যায়। এছাড়াও ইতিপূর্বে মোস্তফার বিরুদ্ধে নারী নির্যাতনের ঘটনায় আদালতে মামলা রয়েছে। এ ব্যাপারে অভিযুক্ত আব্দুস সালাম মোস্তুফার মোবাইল নাম্বারে যোগাযোগ করলে নাম্বারটি বন্ধ থাকায় বক্তব্য নেওয়া যায়নি। শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনর্চাজ (ওসি) অজয় চন্দ্র দেব জানান-অভিযোগ পেয়েছি, তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।