বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

আজ উস্তাদ জ্যোতির্ময় দাশের ৮ম মৃত্যুবার্ষিকী

  • আপডেট টাইম শনিবার, ১৯ জুন, ২০২১
  • ৪১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজ ১৯ জুন জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ হবিগঞ্জ জেলা শাখা ও আনন্দধারা একাডেমীর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রয়াত উস্তাদ জ্যোর্তিময় দাশ এর ৮ম মৃত্যুবার্ষিকী। জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ, আনন্দধারা ও জ্যোর্তিময় দাশ স্মৃতি পর্ষদ-এর উদ্যোগে স্মৃতিচারণ করা হয়। স্মৃতিচারণ করেন, দৈনিক হবিগঞ্জ সমাচারের সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, দৈনিক স্বদেশ বার্তার সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, বিশিষ্ট সঙ্গীত প্রশিক স্বদেশ দাশ, জেলা শিল্পকলা একাডেমীর সাবেক সাধারণ সম্পাদক শামীম আহাম্মেদ, পরিষদের সভাপতি আবু মোত্তালেব খান লেবু, সাধারণ সম্পাদক সম্পাদক মেরি, সহ-সাধারণ সম্পাদক প্রভাষক এম, হারুনুর রশীদ হারুন, প্রভাষক সুপ্তা পাল সুমি, নাট্যকর্মী সুভাষ আচার্য্য, আজহারুল ইসলাম মুরাদ, রাজ খাঁন ও নাওয়ার প্রমুখ। স্মৃতিচারণে জ্যোর্তিময় দাশের কর্মময় জীবন তথা শুদ্ধ সঙ্গীতের বিকাশে অগ্রনী ভূমিকাসহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। তার সুযোগ্য উত্তরসূরী দুই কন্যা দেবশ্রী অন্তরা দাশ সানি ও শ্যামাশ্রী সঞ্চারী দাশ মানিকে রেখে যান, যারা সঙ্গীতে জাতীয় পদক অর্জন করে ঢাকা ছায়ানটে ও ঢাকা মহিলা বিশ^বিদ্যালয়ে শুদ্ধ সঙ্গীতে প্রশিক্ষণ দিয়ে অবদান রেখে চলেছেন।
স্যার ছিলেন, বিটিভি ও বেতারের নিয়মিত কন্ঠশিল্পী, বি.কে.জি.সি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক, হবিগঞ্জ সুরবিতান ললিতাকলা প্রশিন কেন্দ্রের সঙ্গীত প্রশিক্ষক, হবিগঞ্জ একতারা শিল্পগোষ্ঠীর প্রশিক্ষক। সর্বশেষে ঢাকা মিশনারী স্কুল এন্ড কলেজে সঙ্গীত ও ইংরেজীর শিক্ষক ছিলেন। ২০১৩ সালের ১৯ জুন ঢাকা রেঁনেসাস হাসপাতালে বার্ধক্যজনিত কারণে দেহ ত্যাগ করেন। সকলে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com