বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

দানিয়ালপুরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৩ জন আহত

  • আপডেট টাইম বুধবার, ১৮ জুন, ২০১৪
  • ৪৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর এলাকার দানিয়ালপুরে প্রতিপক্ষের হামলায় শিশু ও মহিলাসহ একই পরিবারের ৩ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার সন্ধ্যায়।
আহত সূত্রে জানা গেছে, ওই গ্রামের সুকৃতি কুড়ির ছেলে শংকর কুড়ি সন্ধ্যায় তার শিশু ছেলে পিয়াস কুড়িকে নিয়ে পার্শ্ববর্তী খোয়াই নদীতে যায়। এ সময় ওই এলাকার মত কুড়ির ছেলে নয়ন কুড়ি তার কাছে কিছু টাকা ধার চায়। শংকর কুড়ি টাকা দিতে অপারগতা প্রকাশ করলে নয়ন তার প্রতি ক্ষিপ্ত হয়ে তাকে মারধোর করে। এ সময় তার কোলে থাকা ৩বছরের অবুঝ শিশুটি পিয়াসকেও আঘাত করা হয়। এ সময় শংকর কুড়ির স্ত্রী তাদেরকে বাঁচাতে এগিয়ে আসলে সেও হামলার শিকার হয়। পরে আহত হয়ে শংকর কুড়ি (৩৫), পিয়াস কুড়ি (৩) ও পিয়াসের মাতাকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়। শংকর কুড়িকে তার স্ত্রী সন্তানসহ হবিগঞ্জ সদর থানায় হাজির হয়ে কান্নাকাটি করতে দেখা গেছে। পরে শংকর কুড়ি বাদী হয়ে বখাটে নয়ন কুড়ির বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com