বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন হবিগঞ্জ জেলার প্রাথমিক সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ১৩ জুন, ২০২১
  • ৩৪৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আজ শনিবার বিকাল ৪ টায় সুরবিতান ভবনে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন হবিগঞ্জ জেলার প্রাথমিক সদস্যদের নিয়ে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের আহবায়ক শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সামছুর রহমানের পরিচালনায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ শ্রমিক কর্মচারী কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড উজ্জল রায়, ব্যাটারী চালিত অটোরিক্সা শ্রমিক আন্দোলন হবিগঞ্জ জেলার উপদেষ্টা এডভোকেট কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাসুদ রেজা, কেন্দ্রীয় সদস্য ও সিলেট জেলার আহবায়ক মোখলেছুর রহমান, কৃষক নেতা জাফর আলী, প্রাথমিক সদস্য শ্রমিক নেতা ধনু মিয়া, শংকর শুকবৈদ্য, কাঞ্চন চক্রবর্তী, আরব আলী, আব্দুল বারিক, আব্দুল জব্বার, জাহির মিয়া, নারায়ন রবিদাস, শিবলাল রবিদাস, সাধন কালেন্দী প্রমুখ। উপস্থিত ছিলেন- বাসদ (মার্কসবাদী) নবীগঞ্জ উপজেলার সংগঠক ডাঃ সুব্রত চক্রবর্তী, চুনারুঘাট উপজেলা সংগঠক আব্দুল মালেক, আব্দুল মোতালিব, জীবন রবি দাস, শ্রমিকনেতা আব্দুল গণি, মোঃ আমীর মহসীন প্রমুখ।
প্রধান বক্তা কমরেড উজ্জ¦ল রায় বলেন- শ্রমিকদের অর্থনৈতিক দাবি নিয়ে আন্দোলন করার পাশাপাশি শ্রমিকের মুক্তির জন্য শ্রমিক শ্রেণীর আদর্শের সংগঠন গড়ে তুলতে হবে। হবিগঞ্জ শহর এক সময় রিক্সার শহর ছিল। বর্তমানে জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশের ফলে পায়ের রিক্সার জায়গায় ব্যাটারি চালিত অটোরিক্সা আসছে। তাই অবিলম্বে অটোরিক্সাগুলোর নাম্বার প্লেইট প্রদান করে নির্বিঘেœ চলার ব্যবস্থা করতে হবে। চা বাগানের শ্রমিকদের দৈনিক মজুরী ৫শ টাকা প্রদানসহ প্রয়োজনীয় অধিকার বাস্তবায়ন করতে হবে। শ্রমিকদের জীবনমান উন্নয়নের পাশাপাশি মর্যাদাপূর্ণ জীবন ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com