বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

রাজিউড়ায় হত্যার চেষ্টা মামলার আসামী গ্রেপ্তার

  • আপডেট টাইম শনিবার, ১২ জুন, ২০২১
  • ৪৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়ায় হত্যার চেষ্টার ঘটনার প্রধান আসামি সফিক মিয়া (৩৮) কে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাতে সদর থানার এসআই উৎসব কর্মকারের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকার মথুরাপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে। সে ওই গ্রামের ইউসুফ আলীর পুত্র। পুলিশ জানায়, মার্চ মাসের ২০ তারিখ রাজিউড়া গ্রামের মৃত আব্দুল মুহিদের পুত্র আব্দুল বাছিতকে সফিক মিয়া ও তার লোকজন বেধড়ক মারপিট করে তার সর্বস্ব লুট করে। এক পর্যায়ে তাকে হত্যার জন্য এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু হয়েছে ভেবে চলে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় সদর থানায় হত্যার চেষ্টা ও লুটপাটের মামলা হয়। এরপর থেকেই সফিক মিয়া পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে আটক করে। গতকাল শুক্রবার বিকেলে সফিককে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এ মামলার অন্য আসামিদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com