বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জ বিলপাড়ে মৎস্য চাষ প্রশিক্ষণ মাছের পোনা অবমুক্ত ও খাদ্য বিতরণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ৪০৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার চৌকি বিলপাড়ে হযরত শাহ তাজ উদ্দিন কোরেশী (রঃ) এর মাজার সংলগ্ন আলহাজ্ব আব্দুল হাকিম চৌধুরী হাফিজিয়া মাদ্রাসার পুকুরে মৎস্য অধিদপ্তর কর্তৃক বিভিন্ন দেশীয় প্রজাতির জাতীয় মাছের পোনা অবমুক্ত করার পূর্বে সংশ্লিষ্টদের মৎস্য চাষের প্রশিণ দেওয়া হয়। গতকাল মঙ্গলবার নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন ও নবীগঞ্জ মৎস্য কর্মকর্তা আসাদ উল্লাহ পুকুরে শিং, কার্প, কালিয়ারা, গনিয়া, পাবদাসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত ও খাদ্য বিতরন করেন। এ সময় উপস্থিত ছিলেন মাজার শরীফের মোতাওয়াল্লী আব্দুল হামিদ চৌধুরীর বড় বোন মোতাওয়াল্লী পরিবারের জ্যেষ্ঠ সদস্য শামসুন্নাহার চৌধুরী, মোতাহের চৌধুরী, গোলাম রহমান বজলু, মাজার শরীফের সভাপতি মাতাব উদ্দিন, মাজারের সেক্রেটারী, মাজার মসজিদের ইমাম ও মাদ্রাসার শিক্ষক হাফেজ গিয়াস উদ্দিন তালুকদার এবং মাদ্রাসার ছাত্র সহ অন্যন্যরা। সার্বিক সহযোগিতা করার জন্য মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রনালয়ের উপসচিব মোহাম্মদ আজিজুল ইসলাম সাহেবের নিকট মাদ্রাসার ছাত্র, শিক ও এলাকাবাসী কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com