বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু আজমিরীগঞ্জে কুশিয়ারা নদীর গর্ভে বিলিন হয়ে যাচ্ছে শাহনগর হবিগঞ্জ কারাগার পরিদর্শন করেছেন জেলা জজ দরিদ্র-অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা নিশ্চিতের উপর গুরুত্বারোপ অলিপুর চেকপোস্টে ১৪শ কেজি ফুসকা জব্দ ॥ ট্রাকসহ আটক ৪ পূবালী ব্যাংক পিএলসি’ সিএমএসএমই ঋণ গ্রাহক শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত নবীগঞ্জে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বাড়িঘর ভাংচুর মাধবপুরে ডিবির অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার ॥ আটক ১ জেলা আইনজীবি সহকারি সমিতির নির্বাচন সম্পন্ন নবীগঞ্জের দিনারপুরে আন্ডারপাস নির্মানের দাবিতে মানববন্ধন দুর্দিনে চা-শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার সৈয়দ শাফকাতের

বাহুবলে জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

  • আপডেট টাইম রবিবার, ৬ জুন, ২০২১
  • ৫৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে মোঃ আকবর আলী (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (৫ জুন) সকাল ৭ টায় জমিতে কাজ করতে গিয়ে ঘটনা ঘটে। নিহত আকবর আলী কচুয়াদি গ্রামের মৃত আজিজ উল্লার পুত্র। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে বজ্র বৃষ্টি হচ্ছিলো। এ সময় আকবর আলী জমিতে কাজ করতে যান, হঠাৎ বৃষ্টির সাথে বজ্রপাতের ঘটনা ঘটলে আকবর আলী ঘটনাস্থলেই মারা যান।
কচুয়াদি এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, সকালে বৃষ্টিপাতের মধ্যে আকবর আলী কাজে যান, ৯ টার দিকে বজ্রপাতের আঘাতে তার মৃত্যু হয়। ঘটনার পর প্রতিবেশী কৃষকরা আকবর আলীর লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। বিকালে আকবর আলীকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনার খবর পেয়ে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার স্নিদ্ধা তালুকদার ও বাহুবল-নবীগঞ্জ সার্কেল এএসপি মো: আবুল খায়ের নিহতের বাড়িতে যান। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আকবর আলীর ছেলে মাসুক মিয়ার হাতে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা তোলে দেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com