শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

সিলেটে গোয়েন্দা পুলিশের অভিযান বানিয়াচঙ্গের জুয়াড়ি সহ গ্রেপ্তার ৩

  • আপডেট টাইম শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ৪৭০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ ৩ জুয়াড়িকে গ্রেফতার করেছে। গ্রেফতার জুয়াড়িদের মাঝে বানিয়াচংয়ের এক জুয়াড়িও রয়েছে। গত বুধবার (২ জুন) রাতে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ মাছিমপুর এলাকার সাবেক মেম্বার হান্নান মিয়ার কলোনীতে এ অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশ জুয়া খেলার বিভিন্ন সামগ্রী উদ্ধারের পাশাপাশি নগদ ৯৫০ টাকা উদ্ধার করে। এ ঘটনায় থানায় মামলা করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে, কোম্পানীগঞ্জের চাটিবহর পূর্বপাড়া গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে আমির উদ্দিন (৭০), ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর গ্রামের নারুই জাকির মিয়ার ছেলে আলম মিয়া (১৯) ও বানিয়াচং থানার মজলিশপুর গ্রামের আব্দুল শহিদ মিয়ার ছেলে তুহিন মিয়া (১৮)। বিষয়টি নিশ্চিত করেন মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার বিএম আশরাফ উল্লাহ তাহের। তিনি জানান মাছিমপুর এলাকায় পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ ৩ জুয়াড়িকে গ্রেফতার করেছে। এসময় পুলিশের উপস্থিতি টেরপেয়ে অন্য জুয়াড়িরা পালিয়ে যায়। তাদেরকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com