বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শায়েস্তাগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ৬৩৯ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ অনুর্ধ্ব-১৭(বালক) ফুটবল টূর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরানের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল। এতে বক্তব্য রাখেন নুরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মুখলিছ মিয়া, শায়েস্তাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী, শায়েস্তাগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি কামরুজ্জামান আল রিয়াদ, ক্রীড়া সংগঠক আজিজুর রহমান ফয়সল, শামীমুর রহমান শামীম মেম্বার, সাবেক কাউন্সিলর নওয়াব আলী, মীর সজল, জামাল আহমেদ অনিক, এম এম আর রাসেল, কছির আহমেদ, কামাল আহমেদ, হাবিব মেহেদি, মামুনুর রহমান সোহাগ প্রমুখ। খেলায় শায়েস্তাগঞ্জ ইউনিয়ন ১-০ গোলে নুরপুর ইউনিয়ন কে হারিয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। শায়েস্তাগঞ্জ ইউনিয়নের পক্ষে হাফেজ রোকন একমাত্র গোলটি করেন। টূর্নামেন্টে শায়েস্তাগঞ্জ পৌরসভা, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন, নুরপুর ইউনিয়ন ও ব্রাহ্মণডুরা ইউনিয়নের ফুটবল দল অংশ গ্রহন করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com