মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

অতিরিক্ত পুলিশ সুপার পারভেজ চৌধুরীকে বাহুবলে সংবর্ধনা

  • আপডেট টাইম রবিবার, ৩০ মে, ২০২১
  • ৬৫১ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় বাহুবল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরীকে সংবর্ধনা প্রদান করেছে বাহুবল মডেল থানা পুলিশ। গতকাল শনিবার বিকাল ৩ টার দিকে বাহুবল মডেল থানা প্রাঙ্গনে সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে ও সাব-ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমানের উপস্থাপনায় উপস্থিত ছিলেন সংবর্ধিত ব্যক্তি পারভেজ আলম চৌধুরী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইন্সপেক্টর (তদন্ত) আলমগীর কবির, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আসকার আলী, বাহুবল মডেল প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নূর, সাধারণ সম্পাদক এম. শামছুদ্দিন, বাহুবল কাসিমুল উলুম মাদ”াসার ভাইস প্রিন্সিপাল আজিজুর রহমান মানিক, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নীহার রঞ্জন দেব, বিশিষ্ট ব্যবসায়ী মিন্টু চন্দ্র দে, প্রবাসী নাজির হোসেন হাসু, কে এম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ এস এম রেদুয়ান প্রমুখ। অনুষ্ঠান শেষে বাহুবল মডেল থানার প থেকে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেয়া হয়। এছাড়াও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও উপজেলা কমিউনিটিং পুলিশের সভাপতি আসকার আলীর পক্ষ থেকে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেয়া হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com