শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

মাধবপুরে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • আপডেট টাইম শনিবার, ২২ মে, ২০২১
  • ৩৫০ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে নানার বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে পুকুর পাড়ে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায়। উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘর গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটির নাম সীমান্ত দেবনাথ। সে ভৈরব উপজেলার চন্ডিবেড় এলাকার প্রশান্ত দেব নাথের ছেলে। শিশুটির পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই সপ্তাহে আগে শিশুটি তার মায়ের সঙ্গে শিমুলঘর নানার বাড়িতে বেড়াতে যায়। গতকাল দুপুরের পর নানা বাড়ির পাশে খেলাধুলার এক পর্যায়ে পুকুরে পড়ে যায়। পরে বাড়ীর লোকজন উদ্ধার করে মাধবপুর সদরের একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ছাতিয়াইন ইউনিয়নের বাসিন্দা ও স্থানীয় সাংবাদিক জামাল মোঃ আবু নাসের শিশুটির মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com