বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু আজমিরীগঞ্জে কুশিয়ারা নদীর গর্ভে বিলিন হয়ে যাচ্ছে শাহনগর হবিগঞ্জ কারাগার পরিদর্শন করেছেন জেলা জজ দরিদ্র-অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা নিশ্চিতের উপর গুরুত্বারোপ অলিপুর চেকপোস্টে ১৪শ কেজি ফুসকা জব্দ ॥ ট্রাকসহ আটক ৪ পূবালী ব্যাংক পিএলসি’ সিএমএসএমই ঋণ গ্রাহক শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত নবীগঞ্জে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বাড়িঘর ভাংচুর মাধবপুরে ডিবির অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার ॥ আটক ১ জেলা আইনজীবি সহকারি সমিতির নির্বাচন সম্পন্ন নবীগঞ্জের দিনারপুরে আন্ডারপাস নির্মানের দাবিতে মানববন্ধন দুর্দিনে চা-শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার সৈয়দ শাফকাতের

শায়েস্তাগঞ্জে সিএনজি মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১ ॥ আহত ৪

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ জুন, ২০১৪
  • ৫২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে সিএনজি ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ৪ জন আহত হয়েছে। হতাহতরা সবাই সিএনজি যাত্রী ছিলেন। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ থানার অদুরে এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহতের নাম লগুজ মিয়া। তিনি হবিগঞ্জ সদর উপজেলার আটঘরিয়া গ্রামের রজব আলীর ছেলে। আহতদের মধ্যে আটঘরিয়া গ্রামের গেদা মিয়ার ছেলে ফারুক মিয়াকে (৩০)কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অপর ৩ জন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। তাৎক্ষনিক তাদের নাম, পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে-দুপুরের দিকে সিএনজি চালিত একটি অটোরিকশা শায়েস্তাগঞ্জ ফিলিং স্টেশন থেকে গ্যাস নিয়ে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকায় যাচ্ছিল। এ সময় সিলেট থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস উল্লেখিত স্থানে পৌঁছুলে গাড়ি দুইটির মধ্যে সংঘর্ষ ঘটে। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে এর ৫ যাত্রী আহত হন। আহতদের মধ্যে লগুজ মিয়া ও ফারুক মিয়াকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক লগুজকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাইক্রোবাসটি আটক করেন। তবে, এর চালক পালিয়ে যান। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এজাজুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com