বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না করায় হিমশিম খাচ্ছে অগ্রদূত ফিলিং স্টেশন জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ॥ মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন সভাপতি মাসুদ করিম আখঞ্জি তাপস সাধারণ সম্পাদক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় হুইপ জিকে গউছ ॥ মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সরকারের অঙ্গীকার হবিগঞ্জ প্রেসক্লাবের কার্য-নির্বাহী কমিটির দায়িত্ব গ্রহন ও প্রথম সভা অনুষ্ঠিত মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন হবিগঞ্জ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন সিংগাইর বিলের উপর নির্মিত সেতুর উদ্বোধন ॥ কয়েক যুগ অপেক্ষার অবসান দীর্ঘদিনের দূর্ভোগ লাগব কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন বাহুবলে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার মাধবপুরে হত্যা করে লাশ গুম র‌্যাবের অভিযান ॥ গ্রেফতার ১ বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ

ধুলিয়াখাল থেকে পুলিশ সদস্যের স্ত্রীর লাশ উদ্ধার

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ মে, ২০২১
  • ৫২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল পুলিশ লাইন এলাকা থেকে তানিয়া আক্তার (১৯) নামে এক পুলিশ সদস্যের স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। তবে কি কারণে ওই যুবতীর মৃত্যু হয়েছে তা জানা যায়নি। প্রতিবেশীরা বলছেন, ওই যুবতীকে তারা গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলতে দেখেন। পরে ওই যুবতীর স্বামীকে খবর দেয়া হলে ঝুলন্ত অবস্থা থেকে তানিয়াকে দেহ নামিয়ে হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তবে দায়িত্বপ্রাপ্ত ডাক্তার জানিয়েছেন, মৃত অবস্থাতেই হাসপাতালে নিয়ে আসা হয়েছিল তানিয়াকে। হবিগঞ্জ পুলিশ লাইনের আর আই রফিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শুনেছি ৬ মাস আগে তাদের বিয়ে হয়েছে। ওই যুবতীর স্বামী সফিকুল ইসলাম হবিগঞ্জ লাইনে কর্মরত আছেন। তারা ওই এলাকার একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। তাদের বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায়। তবে তানিয়ার মৃত্যুর কারণ তিনি জানেন না বলে জানান। গতকাল সোমবার বিকেলে পুলিশ লাইন সংলগ্ন এলাকার এক বাসা থেকে তানিয়ার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে প্রতিবেশীরা তার স্বামীকে খবর দেন। পরে ঝুলন্ত অবস্থায় তানিয়ার দেহ নামিয়ে হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের এক নারী চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সদর থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। জরুরি বিভাগের দায়িত্বে থাকা ওই ডাক্তার জানান, মৃত অবস্থায় তানিয়াকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তবে ময়নাতদন্ত প্রতিবেদন এলে মৃত্যুর কারন জানা যাবে বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com