শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

হবিগঞ্জ শহরে টিসিবির ডিলারদের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ

  • আপডেট টাইম সোমবার, ৩ মে, ২০২১
  • ৪৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে টিসিবির ডিলারদের বিরুদ্ধে স্বাস্থ্যবিধি না মেনে স্বজনপ্রীতির মাধ্যমে পণ্য বিক্রির অভিযোগ পাওয়া গেছে। গতকাল রবিবার বেলা ২টার দিকে এ বিষয়ে জেলা প্রশাসক কার্যালয়ের নিমতলায় ক্রেতাদের সাথে বাকবিতন্ডা হয়েছে। এক পর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া খাতুন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ডিলারকে সতর্ক করেন।
জানা যায়, করোনা পরিস্থিতির বিরুদ্ধে সরকার টিসিবি পণ্য বিক্রয়ের জন্য বিভিন্ন জেলায় ডিলার নিয়োগ দেয়া হয়। হবিগঞ্জ শহরের ডিলার সুমন কান্তি রায় ও দলিল কান্তি রায় প্রায়ই তাদের পরিচিত লোকদেরকে পণ্য সরবরাহ করে থাকেন। ক্রেতাদের অভিযোগ তাদের কাছ থেকে সরকারি মূল্যের চেয়ে অতিরিক্ত সহ ওজনে কম দেয়া হয়। এ ছাড়া তেল, চিনি, ডাল ভিন্ন পথে বিক্রি করারও অভিযোগ রয়েছে। গতকাল রবিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, নিমতলায় সারিবদ্ধভাবে নারী পুরুষ পণ্য নিতে লাইনে দাড়িয়ে আছেন। কিন্তু ডিলার সুমন ও দলিল সিরিয়াল ভঙ্গ করে তাদের পছন্দের লোকদের পণ্য দিয়ে দিচ্ছেন। এতে করে লাইনে দাড়ানো লোকদের সাথে তার বাকবিতন্ডা হয়। খবর পেয়ে ম্যাজিস্ট্রেট এসে তাদেরকে সতর্ক করে দেন। এ বিষয়ে হবিগঞ্জের এনডিসি মোহাম্মদ জহুর হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এরকম অভিযোগ আরও এসেছে। যদি কোনো ডিলার এমন করে তাহলে অবশ্যই ডিলারশীপ বাতিলসহ ব্যবস্থা নেয়া হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com