বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

জেলা প্রশাসকের উদ্যোগে হবিগঞ্জ সদর হাসপাতালের ডিজিটাল এক্স-রে মেশিনটি চালু

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
  • ৫১০ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ জেলা প্রশাসকের উদ্যোগে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের ডিজিটাল এক্স-রে মেশিনটি চালু হলো। হাসপাতালে বিদ্যুতের সাব-স্টেশনে বিদ্যুৎ সংযোগ না দেওয়াতে দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল এই ডিজিটাল এক্স-রে মেশিনটি। বিষয়টি জেলা প্রশাসক ইশরাত জাহান বিভিন্ন সময় হাসপাতাল পরিদর্শনে গেলে তার নজরে আসে এবং তিনি সেটা চালু করার উদ্যোগ গ্রহণ করেন।
গতকাল বৃহস্পতিবার (২৯ এপ্রিল) হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে তিনি উপস্থিত হয়ে মেশিনটির কার্যকারিতা পরিদর্শন করেন। এক্ষেত্রে ইতিবাচক ভূমিকার জন্য তিনি গণপূর্ত বিভাগ, বিদ্যুৎ বিভাগকে ধন্যবাদ জানান। হবিগঞ্জ জেলার মানুষ যেন সরকারি মূল্যে স্বাস্থ্যসেবা পায় সেজন্য তত্ত্বাবধায়ক জেলা সদর হাসপাতাল এবং সিভিল সার্জনকে অনুরোধ জানানো হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ একেএম মোস্তাফিজুর রহমান, তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ হেলাল উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মর্জিনা আক্তার প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com