বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মানবিক সহায়তা বিতরণে এমপি আবু জাহির ॥ করোনাবিরোধী ঐক্যবদ্ধ লড়াইয়ে সবাই স্বাস্থ্যবিধি অনুসরণ করুণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ৪৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ করোনাভাইরাস সংক্রমনের কারণে দেশে যে প্রতিকূল পরিস্থিতি চলছেÑতা হয়তো আমরা একদিন ডিঙিয়ে যাবো। কিন্তু এ পরিস্থিতির চিরকাল স্মৃতি থেকে যাবে। করোনায় আক্রান্ত হয়ে অনেকেই পৃথিবী ছেড়ে অকালে চলে গেছেন। অনেকে তাঁদের প্রিয়জন হারিয়েছেন। আমরা কেউই আর আমাদের প্রিয়জন হারাতে চাই না। আর সেজন্য প্রয়োজন সর্বোচ্চ সতর্কতা।
সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির গতকাল বুধবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পক্ষ থেকে অস্বচ্ছল মানুষদের মাঝে মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেছেন। করোনা সংকটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রাণ তৎপরতায় বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন জানিয়ে সংসদ সদস্য বলেনÑমাটি ও মানুষের নেত্রী অতীতেও মানুষের সঙ্গে ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। আসুন আমরা করোনাবিরোধী লড়াইয়ে ঐক্যবদ্ধ হয়ে সরকারি নির্দেশনা প্রতিপালন করি, স্বাস্থ্যবিধি মেনে চলি। পরে সংসদ সদস্য আবু জাহির শতাধিক অস্বচ্ছল মানুষের মধ্যে ৫০০ টাকা করে নগদ অর্থ বিতরণ করেছেন। মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিজেন ব্যানার্জী, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম এবং সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com