বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জের কুখ্যাত ডাকাত রনির স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ৪৭৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের কুখ্যাত ডাকাত রনির স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তার দেয়া তথ্য মতে পুলিশ শহরে সাড়াশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার করেছে এবং তার প্রশ্রয়দাতা মৃত আলা উদ্দিন খানের পুত্র শাকিল খানকে খুঁজছে পুলিশ। ইদানিং হবিগঞ্জ শহরে দোকান ও বাসায় ব্যাপক চুরির হিড়িক পড়েছে। বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হলে ডিবি ও সদর থানা পুলিশ অভিযানে নামে। গত মঙ্গলবার রাতে বহুলা গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য সঞ্জব আলীর পুত্র রনিকে আটক করে। তার দেয়া তথ্য মতে শাকিল খান, কয়ছর খান ও ফয়ছল খানের বাসা থেকে বিপুল পরিমাণ ইয়াবা, স্বর্ণালংকার, মোবাইল ফোন, ল্যাপটপসহ চোরাই মাল উদ্ধার করে। তার দেয়া তথ্য মতে পুলিশ ফয়ছলের স্ত্রী জাহানারা আক্তার জানু, বহুলার ফজল মিয়ার পুত্র রিপন মিয়া, মোহনপুরের সিতু মিয়ার পুত্র উজ্জলকে আটক করে। তবে এ চক্রের মূলহোতা শাকিল খানকে ধরতে পারেনি। ওসি মাসুক আলী জানিয়েছেন, অচিরেই শাকিলকে ধরা হবে। গতকাল বুধবার রনিসহ অন্যদের কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com