বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নবীগঞ্জের ১ যুবকের চট্টগ্রামে মৃত্যু

  • আপডেট টাইম বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
  • ৫৭৬ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের লামলীপাড় গ্রামের আইন উদ্দিন (২৬) নামের এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চট্রগ্রামে মৃত্যু বরন করেছে। সে ওই গ্রামের ময়না মিয়া ওরপে কাঁচা মিয়ার পুত্র। নিহতের পরিবার সূত্রে জানা যায়, আইন উদ্দিন বিগত কয়েক বছর ধরে চট্রগ্রাম নগরীতে রাজমিস্ত্রীর কাজ করে আসছিলেন। গত রবিবার রাত সাড়ে ১০ টার সময় নির্মানাধীন দালান ঘরে অসাবধানতাবশত সে বিদ্যুতের মেইন তারে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সংবাদ তার বাড়ীসহ এলাকায় পৌঁছুলে মা বাবা ও আত্মীয় স্বজনের কান্নায় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনার হয়। পারিবারিক সূত্র আরো জানায়, সোমবার রাতে নিজ বাড়িতে লাশ আসার পর জানাযার নামাজ শেষে তাকে গ্রাম্য কবরস্থানে দাফন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com