বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে ট্রাক্কর চাপায় কিশোর সানি নিহত

  • আপডেট টাইম রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ৪২৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের গুঙ্গিয়াজুড়ি হাওরের রাস্তায় সুইচ গেইট সংলগ্ন স্থানে ঘুমন্ত কিশোর মোঃ সানি (১৪) কে ঘাতক ট্রাক্কর চাপা দিয়ে প্রাণ কেড়ে নিল। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার (২৪ এপ্রিল) বিকালে। পিতা-মাতার একমাত্র ছেলে কিশোর সানি মিয়ার বাবা রুকুম উদ্দিন কয়েক বছর আগে মারা যান। পালক পিতা আঙ্গুর মিয়ার তত্ত্বাবধানে লালন পালন হয় সানি। দুঘর্টনার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ঘাতক ট্রাক্কর ২টি থানায় নিয়ে আসেন। স্থানীয় সুত্রে জানাযায়, ওই ইউনিয়নের চানপুর গ্রামের কিশোর সানি মাছ ধরতে স্থানীয় গুঙ্গিয়াজুরি হাওরে যায়। প্রচন্ড রোদ্রের তাপে রাস্তায় দাড়িয়ে থাকা একটি ট্রাক্কর গাড়ীর ছায়া’র মাঝে ঘুমিয়ে পড়ে। এমন সময় অপর একটি ট্রাক্কর দাড়িয়ে থাকা ট্রাক্করকে ধাক্কা দিলে ঘুমন্ত কিশোর সানি ট্রাক্কর চাপায় পৃষ্টহয়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে থানার এসআই মৃদুল বাবুর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল গিয়ে কিশোরের লাশ উদ্ধার করেন। এ সময় ঘাতক ট্রাক্কর দু’টি আটক করে থানায় নিয়ে আসা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com