বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

দৈনিক আমার হবিগঞ্জের সাংবাদিক ঝলক ফেন্সিডিলসহ আটক ॥ তদবির করতে গিয়ে অপর মামলায় তারেক আটক

  • আপডেট টাইম শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১
  • ৫৭৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে ফেনসিডিলসহ দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার বিশেষ প্রতিবেদক শাহনূর বখত চৌধুরী ঝলকসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের দেহ তল্লাসী করে ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
আটককৃতরা হচ্ছে, হবিগঞ্জ সদর উপজেলার দরিয়াপুর গ্রামের সৈয়দ বখত চৌধুরীর পুত্র দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার বিশেষ প্রতিবেদক সৈয়দ শাহনূর বখত চৌধুরী ঝলক ও হবিগঞ্জ শহরতলীর সুলতান মাহমুদপুর গ্রামের বাসিন্দা মৃত আলফু মিয়ার পুত্র ফারুক। এসময় এরা মোটরসাইকেলে করে হবিগঞ্জ আসছিল।
পুলিশ সূত্রে জানা যায়, ১৪ এপ্রিল রাত পৌনে ১১টার দিকে মোটর সাইকেল যোগে ঝলক ও ফারুক হবিগঞ্জ আসছিল। এরা চুনারুঘাট মধ্যবাজারে পৌছামাত্র চুনারুঘাট থানার এস আই তরিকুল ইসলাম তাদের মোটর সাইকেলের গতিরোধ করেন। চুনারুঘাট থানার ওসি আলী আশরাফ জানান, অভিযানকালে তাদের দেহ তল্লাশি করে ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তিনি আরো জানান, দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার প্রতিবেদক শাহনূর বখত চৌধুরী আটকের খবর পেয়ে পত্রিকার সম্পাদক সুশান্ত দাশ গুপ্ত ও প্রধান প্রতিবেদক তারেক হাবিব চুনারুঘাট থানায় যান। কিন্তু তারেক হাবিবের বিরুদ্ধে হবিগঞ্জ সদর থানায় একটি মারামারি মামলায় গ্রেফতারী পরোয়ানা থাকায় পুলিশ তারেক হাবিবকে আটক করে। পরে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশে হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com