বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

শহরতলীর ভাদৈ এলাকা থেকে ২শ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী যুবক আটক

  • আপডেট টাইম রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ৪৪৯ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ হবিগঞ্জ শহরতলীর ভাদৈ এলাকার মেইন সড়কের সামনে থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ী কেসলু মিয়া ওরফে কেসু ভাই (৪৬) কে ২শ পিস মরণ নেশা ইয়াবাসহ গ্রেপ্তার করেছে জেলা গোযয়েন্দা পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) মোঃ আল-আমিন এর দিক-নির্দেশনায় এসআই মোজাম্মেল মিয়ার নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১১ টার দিকে শহরতলীর ভাদৈ এলাকার ফরেস্ট অফিসের সামনে অভিযান চালিয়ে উল্লেখিত স্থানে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়কালে হাতে-নাতে কেসলু মিয়া ওরফে কেসু ভাইকে ২শ পিস মরণ নেশা ইয়াবাসহ আটক করে। এ সময় কেসলু মিয়ার সহযোগী অপর ব্যাবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। আটককৃত মাদক ব্যবসায়ী হল :- বি-বাড়িয়া জেলার নাছিরনগর থানার ধরমন্ডল গ্রামের তাজুল ইসলামের পুত্র কুখ্যাত মাদক ব্যবসায়ী কেসলু মিয়া ওরফে কেসু ভাই (৪৮)। গোয়েন্দা পুলিশের এসআই মোজাম্মেল মিয়া জানান, বড় ধরনের মাদকের ক্রয়-বিক্রয় হচ্ছে এমন খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে কেসলু মিয়া ওরফে কেসু ভাইকে আটক করি। এ সময় উপস্থিতি টের পেয়ে অপর ব্যবসায়ী পালিয়ে যায়। তাকে ধরতে আমাদের অভিযান চলছে। এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) মোঃ আল-আমিন আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটক মাদক ব্যবসায়ী কেসলু মিয়া চিহ্নিত এক মাদক পাচারকারী। তার বিরুদ্ধে হবিগঞ্জ ও বি-বাড়িয়া থানায় মাদকের একাধিক মামলা রয়েছে। তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। জেলা থেকে মাদক নির্মূলে সকলের প্রতি আহ্বান জানান তথ্য দিয়ে সর্বাত্মক সহযোগিতা করার জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com