বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

মাধবপুরে গাড়ি চাপায় মেছো বাঘ নিহত

  • আপডেট টাইম রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ৪৩৩ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে গাড়ি চাপয় একটি মেছো বাঘের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত পৌঁনে ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মেছো বাঘটি রাতের আঁধারে কোনো এক সময় রঘুনন্দন পাহাড় থেকে বেরিয়ে লোকালয়ে আশার জন্য মহাসড়ক পার হচ্ছিল। ঠিক এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে শাহজিবাজার গ্যাস ফিল্ড এলাকায় অজ্ঞাত একটি গাড়ি মেছো বাঘটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাঘটির মৃত্যু হয়। এদিকে, মেছো বাঘের খবর শুনে স্থানীয়রা দেখতে ভিড় জমান। মৃত মেছো বাঘটি দেখার পর আশেপাশের পাহাড়ে আরও মেছো বাঘ থাকার আশঙ্কা করছে এলাকাবাসী। সাতছড়ি জাতীয় উদ্যানের বন কর্মকর্তা মাহমুদ হোসেন বলেন, রাত ১১ টায় স্থানীয় লোকজন আমাদের এ বিষয়টি জানান। রাত গভীর হওয়া বন থেকে বেড়িয়ে আসা সম্ভব হয়নি। আজ সকাল ৯ টায় এসে মেছো বাঘটিকে উদ্ধার করে ময়নাতদন্তের এর জন্য পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com