মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে স্কুল ছাত্রের উপর হামলার ঘটনায় মামলা

  • আপডেট টাইম বুধবার, ২৪ মার্চ, ২০২১
  • ৩৫৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের আজলপুর গ্রামে স্কুল ছাত্রের ওপর হামলার ঘটনায় নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এদিকে মামলা দায়েরের পর থেকে আসামীরা মামলা তুলে নিতে বাদী পক্ষকে চাপ দিয়ে আসছে।
২৩ মার্চ মঙ্গলবার বিকেলে আহত স্কুল ছাত্রের চাচা আলাওর মিয়া স্থানীয় সঈদপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে আজলপুর কান্দি নামক স্থানে প্রতিপক্ষের লোকজন তার পথরোধ করে মারপিট করে। এসময় আলাওর মিয়ার সুর চিৎকারে গ্রামবাসীরা এগিয়ে এসে তাকে রক্ষা করেন।
উল্লেখ্য, গত ২০ মার্চ দুপুরে নবীগঞ্জ উপজেলার ৫নং আউশকান্দি ইউনিয়নের আজলপুর গ্রামের মোঃ হারুন মিয়ার শিশু পুত্র মোঃ মাহফুজ মিয়া (১৬) স্থানীয় আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে বাড়ি ফেরার পথিমধ্যে কান্দি নামক স্থানে একই গ্রামের লীল মিয়ার পুত্র নূরুল আমীন (২১) ও তার ভাই আল আমীন (২৭) হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। তার চিৎকার শুনে গ্রামের অন্যান্য লোকেরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার অবস্থার অবণতি হলে ওই দিন বিকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এঘটনায় আহত মাহফুজ মিয়ার পিতা হারুন মিয়া বাদী হয়ে নবীগঞ্জ থানার একটি এজাহার দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com